রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

দেশে ৫১৭টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী


মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-10 15:00:15
দেশে ৫১৭টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আমাদের বাংলাদেশে পানির সমস্যা দেখা দিয়েছে। পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তার পরেও আমরা ডেল্টা প্লানের মাধ্যমে ৬৪ জেলায় খাল খননের আওয়াতায় আনা হয়েছে।

৫১৭টি ছোট নদী ও খাল খনন করা হচ্ছে। এর ফলে পানির স্তর উপরে উঠে আসছে। প্রথম পর্যায়ের কাজ ডিসেম্বরে শেষ হবে। দ্বিতীয় পর্যায়ে আরো ৩ হাজার  ছোট নদী ও খাল খনন করা হবে যেটি বাস্তবায়ন হলে নদীর নব্যতা ফিরে আসবে বলে মন্তব্য করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি আরো বলেন নদীর পাড়ের অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদ করা হবে। 

এছাড়া নদীর সীমানা নির্ধারন অনেক সময় সাপেক্ষ ব্যাপার বলেও জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলার যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় পর্যায়ে ভৈরব নদী খননের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০.৩০ সময় হেলিকপ্টার যোগে তিনি মুজিবনগরে অবতরন করেন। 

সেখানে শহীদ স্মৃতি সৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২য় পর্যায়ে ভৈরব নদী খননের ফলক উন্মোচন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুল রশিদ, জেলা প্রশাসক ড. মনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারি ও এলাকাবাসী।