রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত ১


DhakaReport24.com || 2022-03-08 20:57:45
গাংনীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

মেহেরপুরের গাংনী শহরের থানাপাড়ায় ইটভাটার কাঁদাবাহি একটি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে কদর আলী (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। 

মঙ্গলবার (৮ মার্চ) সকালে গাংনী থানাপাড়া ধানখোলা সড়কের পাশে আস্থা ব্রিকসে (ইটভাটায়) এ দুর্ঘটনা ঘটে।  দুই সন্তানের জনক নিহত কদর আলী গাংনী থানাপাড়ার মৃত লাল্টু হোসেনের ছেলে। 

কদর আলী আস্থা ব্রিকসের একজন শ্রমিক ছিলেন। স্থানীয়রা জানান, সকালের দিকে একজন চালক ইটভাটার আঙ্গিনায় মাটিবাহি ট্রাক্টর দিয়ে মাটি ফেলছিলেন। 

অসাবধানবশত ট্রাক্টরটি পিছনে যাওয়ার সময় চাকায় পিষ্ট হয়ে কদর নিহত হয়। ঘটনাস্থর গাংনী থানা পুলিশ পরিদর্শন করেছেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে পুলিশের একটিদল লাশ উদ্ধার করেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম