রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন


ডেস্ক রিপোর্ট
DhakaReport24.com || 2022-03-06 13:57:45
বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মৃত রমজান আলী শেখের বাড়ি ভাঙচুরের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন হয়েছে। রোববার (৬ মার্চ) সকাল ১০টার সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থানীয় জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন হয়। এতে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক। এ অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর স্ত্রী হালেচা খাতুনসহ পরিবারের পক্ষ থেকে সুলতান হোসেন প্রমুখ। 

মানববন্ধনে বক্তরা বলেন, এলাকার প্রভাবশালী একটি মহল বীর মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙচুর করেছে। এমনকি পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকিও দিয়েছে তারা। আমরা চাই দোষী ব্যক্তিরা অচিরেই গ্রেফতার হোক। 

জানা যায়, মুজিবনগর উপজেলার মোনাখালি মুক্তিযোদ্ধা রমজান আলীর দুই ছেলের কেনা ১২ শতাংশ জমিতে জোর করে রাস্তা তৈরির জন্য প্রতিবেশী চিনিবাস মণ্ডল ও মিনারুল ইসলাম সম্প্রতি বেড়া দেন। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা রমজান আলীর ছেলে আদালতে মামলা দায়ের করেন। এরপর তারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ২৮ ফেব্রুয়ারি সকালে চিনিবাস ও মিনারুল ইসলামের নেতৃত্বে ওই গ্রামের ১৫/১৬ জন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেন।