রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত


তুহিন ইসলাম - মেহেরপুর প্রতিনিধি : 
DhakaReport24.com || 2023-01-23 21:20:30
মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল শিক্ষিকা নিহত

মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫০) নামের এক স্কুল শিক্ষিকা  নিহত হয়েছে। আজ সোমবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় তার স্বামী ফিরোজ আহমেদ আহত হন। স্বামীর সাথে মোটরসাইকেলে করে ওই শিক্ষিকা গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে রূপকল্প ২০২১ প্রশিক্ষণের জন্য আসছিলেন। নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক।

স্থানীয়রা জানায়, নিহত শামীমা ইসলাম তাঁর স্বামী ফিরোজ আহমেদের সঙ্গে মোটরসাইকেলে মালসাদহ ব্রীজ সংলগ্ন শোভা মটরস অ্যান্ড মেশিনারিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন শামীমা। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহযোগী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে।

গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টীম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকারিপোর্ট২৪.কম/হাদি/আরএএম