বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুর সীমান্তে ডলারসহ চোরাকারবারী আটক


তুহিন ইসলাম - মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2023-01-12 19:42:30
মেহেরপুর সীমান্তে ডলারসহ চোরাকারবারী আটক

মেহেরপুর সদর উপজেলার নবীনগর খালপাড়া সীমান্ত থেকে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা সহ রুবেল হোসেন নামের এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। এ সময় উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল। 

সীমান্তের ১১৬ নম্বর মেইন পিলারের কাছ থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে আটক করা হয়। 
চুয়াডাঙ্গা ৬ বিজেপির অধিনায়ক শাহ মোঃ ইশতিয়াক জানান, নবীনগর খালপাড়া সীমান্তে এক চোরাকারবারী ডলার ভারতে পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে বুড়িপোতা সীমান্ত ফাঁড়ীর কমান্ডার নায়েব সুবেদার মোঃ তৌহিদুজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযানে যায় বিজিবির সদস্যরা। পরে সেখান থেকে ৩৮ হাজার ইউএস ডলার, ১৭ লাখ বাংলাদেশী টাকা ও একটি মোটরসাইকেলসহ রুবেল নামের এক চোরাকারবারীকে আটক করা হয়।

এ ঘটনায় দুপুরে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত অর্থ মেহেরপুর ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এনা/আরএএম