বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে বাড়ছে সরিষা চাষ


তুহিন ইসলাম - মেহেরপুর
DhakaReport24.com || 2023-01-01 19:45:15
মেহেরপুরে বাড়ছে সরিষা চাষ

দিগন্তের জোড়া ফসলের মাঠে যতদূর চোখ যায় শুধু সরিষা আর সরিষা। হলুদ ফুলের গন্ধে পাখিরা যেমন উড়ছে তেমনি মৌমাছিরাও ব্যস্ত ফুলের মধু আহরণে। জেলার কৃষি বিভাগের তথ্যমতে এবার মেহেরপুর সদরে  লক্ষ্যমাত্রা থেকেও বেশি চাষ হয়েছে রাই সরিষা। মোট সরিষা চাষ হয়েছে...২৫৫০ হেক্টর গতবছরের থেকে ৪৫০ হেক্টর জমিতে সরিষা বেশি চাস হয়েছে। 

শীত আর সরিষার ফুল যেন একে অপরের পরিপূরক। সকালের রোদে ঝলমল করতে থাকে মাঠ ভর্তি হলুদ রাই সরিষা ফুল।বিকেলে যেন হলুদ ফুল গুলো আরো সুন্দর লাগে সব বয়সের মানুষের কাছে, মনে হয় এ যেন হলুদের রাজ্য,,, চাষি তাইজেল ইসলাম বলছে, বর্তমান তেলের দাম অনেক বেশি, তাই আমরা নিজের প্রয়োজনে যদি সরিষা চাষ করি তাহলে, নিজের প্রয়োজন মিটিয়ে সংসারের আর্থিক অনটন দূর হবে।

তিনি আরো বলেন অন্যান্য তেলের থেকে, সরিষার তেল অনেক ভালো, তাছাড়া বিকেলে আমরা ঘুরতে এসো আমাদের খুব ভালো লাগে  হলুদের রাজ্য।

মেহেরপুর সদর উপজেলার বাদল মিয়া বলেন, সরিষা চাষে খরচ  তুলনা মূলকভাবে কম।  আমরা যে জমিতে শীতের ধান করব সেই জমি পড়ে থাকতো,এসময়ের মধ্যে আমরা সরিষা চাষ করে ফেলেছি। যে সরিষা হবে এতে আমার সংসারের  চাহিদা মিটে যাবে। রাব্বি ইসলাম বলেন আমি ২৫ কাঠা জমিতে সরিষা চাষ করেছে, এবার আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হবে মনে করছি। বর্তমানে বাজারে সরিষা চাহিদা ব্যাপক। সরিষা চাষ করতে, বিস খুবই কম লাগে. আর কিছুদিন পর থেকে সরিষা ক্ষেত থেকে তুলে মাড়াই  কৃষকেরা। 

মেহেরপুর সদর কৃষি কর্মকর্তা নাসরিন পারভীন বলেন, গত বছরের থেকে ৪৫০ হেক্টর জমিতে এবার সরিষা চাষ বেশি হয়েছ। আমরা নিয়মিতভাবে চাষীদের খোঁজখবর নিচ্ছি। আমরা কৃষি বিভাগ থেকে সরিষা চাষ  করতে চাষীদের উদ্বুদ্ধ  করছি। এ বছর যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হয় তাহলে এর এবছর ফলনও ভালো হবে। কৃষকরা ভালো দাম পাবেন বলে আশা করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম