বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, নভেম্বর ৪, ২০২৬

২০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির, রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

>> নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

>> সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০

>> ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড

>> প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, পদ হারালেন সেই কর্মকর্তা

>> পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক

>> নতুন দায়িত্ব পেলেন ইশরাক

>> যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন কেইশা ল্যান্স বোটমস

>> আমরা ট্রাম্পকে হত্যা করব: তেহরানে বিশাল বিলবোর্ডে নতুন হুমকি

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে মহান বিজয় দিবস উদযাপন


তুহিন ইসলাম মেহেরপুর
DhakaReport24.com || 2022-12-16 17:39:30
 মেহেরপুরে মহান বিজয় দিবস উদযাপন

নানা কর্মসূচীর মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধ নিবেদন করেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। 

এর পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে জেলা প্রশসক ড. মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে একে একে জেলার বিভিন্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী পেশার মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

সকাল সাড়ে ৮ টার সময় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল সাড়ে ৮ টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও শরীর চচর্চা আয়োজন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশসক ড. মুনসুর আলম খান ও পুলিশ সুপার রাফিউল আলম। সকাল সাড়ে ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। 

বিকেল ৩টার সময় মেহেরপুর স্টেডিয়াম মাঠে লাঠিখেলার আয়োজন করা হয়। এছাড়া দিনের বিভিন্ন সময় ক্রীড়া প্রতিযোগিতা, সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, সিনেমা হলে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শনী সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম