১৩ ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, ৭ ডিসেম্বর বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের গুলিবর্ষণ, মকবুল হোসেন হত্যা, মিথ্যা গায়েবী মামলা, হামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বিএনপি কেন্দ্রীয় কার্যালয় পুলিশ জবর-দখল করার প্রতিবাদে মেহেরপুর জেলা বিএনপি’র বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় ও জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের সভাপতিত্বে, সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন , আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে , অবিলম্বে মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মুক্তি দিন। পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপি সভাপতি মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম