শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

সমাজ-সেবা করতে রিটায়ার্ড পুলিশ অ্যাসোসিয়েশনকে নিবন্ধন সনদ বিতরণ

রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশনকে নিবন্ধন দিল সমাজসেবা 

তুহিন ইসলাম- মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-11-14 17:54:45
সমাজ-সেবা করতে রিটায়ার্ড পুলিশ অ্যাসোসিয়েশনকে নিবন্ধন সনদ বিতরণ

মেহেরপুর জেলা সমাজসেবা কর্তৃক রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশন সংস্থাকে নিবন্ধন সনদপত্র অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়েছে।

আজ সোমবার সকালের দিকে রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশনের আয়োজনে মেহেরপুর কলেজ রোড নতুন শেখপাড়া অবসরপ্রাপ্ত এসআই নূর মোহাম্মদ খাঁনের বাড়ির সামনে নিবন্ধন সনদপত্র বিতরণ অনুষ্ঠান করা হয়। 

এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার রাফিউল আলম ও বিশেষ অতিথি জেলা সমাজ-সেবার উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি রিটায়ার্ড পুলিশ এ্যাসোসিয়েশন সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের হাতে সমাজসেবা কর্তৃক নিবন্ধিত সনদপত্র তুলে দেন। 

পুলিশ পরিবারের সাধারণ সদস্য ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি পুলিশ সুপার রাফিউল আলম, বিশেষ অতিথি জেলা সমাজ-সেবার উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, শহর সমাজসেবা অফিসার সোহেল মাহমুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীব, সাবেক পুলিশ পরিদর্শক আঃ জলিল। সভাপতিত্ব করেন, সংস্থার সভাপতি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংস্থার সদস্যবৃন্দ ও সাবেক পুলিশ সদস্যের পরিবারবৃন্দ।  

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম