রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুর গাংনীতে ১৫ কেজি রুপা সহ দুই পাচারকারী গ্রেফতার


তুহিন ইসলাম- মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-29 19:41:45
মেহেরপুর গাংনীতে ১৫ কেজি রুপা সহ দুই পাচারকারী গ্রেফতার

মেহেরপুরে ১৫ কেজি রুপাসহ দুই পাচারকারীকে আটক করেছে গাংনী থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি টীম করমদী গ্রামের মাঠপাড়া থেকে তাদেরকে গ্রেপ্তার করে। 

এ সময় জব্দ করা হয় পাচারকারীদের ব্যবহৃত একটি মোটর সাইকেল। গ্রেফতারকৃতরা হচ্ছে, গাংনী উপজেলার চককল্যাণপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকাশ আহম্মেদ (২৭) ও একই গ্রামের শওকত আলীর ছেলে ধনী রহমান (৩০)। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ভারতীয়  সীমান্তবর্তী এলাকা থেকে একটি মোটরসাইকেলযোগে রুপা পাচারের খবর পেয়ে করমদি গ্রামে অবস্থান নেয় পুলিশ। সকাল সাতটার দিকে  তারা পুলিশের হাতে ধরা পড়ে। 

মোটরসাইকেলে বাঁধা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর পলিথিন মোড়ানো অবস্থায় ১৫ কেজি রুপা উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই চক্রের সাথে আরো কারা জড়িত, তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম