রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

গাংনী বামন্দী-দেবিপুর সড়কে গণডাকাতি


তুহিন ইসলাম 
DhakaReport24.com || 2022-09-25 14:45:15
গাংনী বামন্দী-দেবিপুর সড়কে গণডাকাতি

মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী-দেবিপুর সড়কে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদলের হাত থেকে ইউপি সদস্য, সাংবাদিক, রোগী ও পথচারী কেউ রক্ষা পায়নি। শনিবার দিবাগত রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত বামন্দী পুলিশ ক্যাম্পের অদূরে বামন্দী-দেবিপুর মাঠে এ ডাকাতির ঘটনা ঘটে। 

দেবিপুর গ্রামের বাসিন্দা ও বিডি টোয়েন্টিফোর লাইভ ডটকমের মেহেরপুর জেলা প্রতিনিধি জাহিদ মাহমুদ বলেন, মোটরসাইকেল যোগে বামন্দী বাজার থেকে রাত এগারোটার দিকে নিজ বাড়ি দেবিপুর যাওয়ার পথে ডাকাতদল পথরোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাকের ভিতর বসিয়ে রাখে। 

এছাড়া ট্রাকের ভিতর আরো অন্তত পনের জন পথচারীকে আটকিয়ে রাখে ডাকাতদল। পরে রাত দুইটার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিতি হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। 

বামন্দী- দেবীপুর সড়কের মাঝামাঝি পৌঁছালে ডাকাত দল আমাদের পথ আটকে দেয়। এ সময় আমাদের দুজনের কাছে থাকা পঁচিশ হাজার টাকা পকেট থেকে জোর করে ডাকাত দল ছিনিয়ে নেয়। এ সময় তেঁতুলবাড়িয়া ইউপি সদস্য করমদী গ্রামের আব্দুল ওহাবও ডাকাতের কবলে পড়েন। ডাকাতদল প্রথমেই আমাদের মোবাইল নিয়ে নেয় এ কারণে আমরা কারো সাথে যোগাযোগ করতে পারিনি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সারোয়ার বলেন, ডাকাতির ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করার চেষ্টা চলছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম