মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর খানপাড়া সূর্য্যসেনা ক্লাবের আয়োজনে মরহুম জারজিস খান স্মৃতি স্বরণে হয়ে গেল দুই দিনব্যাপি হা ডু ডু খেলার আয়োজন। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। খেলায় অংশ নেয় খুলনা, যশোরসহ জেলা ও জেলার বাইরের ১৬টি দল । সোমবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হয় এই খেলা।
১৬টি দলের খেলা শেষে বিজয়ীর পুরষ্কার একটি গরু জিতে নেয় মহাজনপুর একাদশ। দীর্ঘদিন পর হলেও এই খেলার আয়োজনে খুশি দর্শকেরা। প্রতি বছরই এমন আয়োজনের দাবি তাদের । খেলোয়াড়রা বলছেন, অনেক সময় মূল্যায়নের অভাবে খেলা খেলতে পারেন না তারা। ইউনিয়ন কিংবা গ্রাম পর্যায়ে এই খেলার বিস্তার ঘটলে নতুন নতুন খেলোয়াড় তৈরির পাশাপাশি জাতীয় পর্যায়ে এই খেলার কদর বাড়বে। এদিকে মাদক মুক্ত সমাজ গড়তে এমন উদ্দ্যোগের কথা জানালেন আয়োজক কমিটির সদস্য ও হা ডু ডু খেলার পরিচালক বকুল হোসেন।