বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে পনের বিঘা জমির কলা গাছ কেটে তসরুপ


মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-09-19 16:03:00
মেহেরপুরে পনের বিঘা জমির কলা গাছ কেটে তসরুপ

মেহেরপুর শহরের চুয়াডাঙ্গা সড়কে রাতের আঁধারে প্রায় ১৫ বিঘা জমির কলার কান্দি কেটে দিয়েছে দূবৃর্ত্তরা। রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের উপকণ্ঠের একটি মাঠে  রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। 

এতে কৃষকদের প্রায় ১৫ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা । ক্ষতিগ্রস্থ কলা চাষীরা জানান, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শুকুর আলীর ছেলে জসীম সহ বার জন কৃষক বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে  শ্রীগাড়ির মাঠে কলার চাষ শুরু করেন। কয়েক দিনের মধ্য কলা গুলো বাজারে ভালো দামে বিক্রির আশা করছিলেন তারা। 

রাতের আধারে পূর্ব শত্রুতার জের ধরে কলা গাছে থাকা কান্দি গুলো কেটে তুচ্ছরুপ করে চলে যায় দুর্বৃত্তরা। বিভিন্ন জমিতে দুর্বৃত্তরা ওই সমস্ত কলা কেটে কুচি কুচি করে ফেলে রেখে চলে যায়।  খবর পেয়ে সকালে জেলা কৃষি কর্মকর্তারা কলার জমি পরিদর্শন করেন। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা করে সহযোগীতার আশ্বাস দেন তারা। 

ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম