রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেয়াদ উত্তীর্ণ বীজ ও প্রণোদনা বীজ উদ্ধারসহ ব্যবসায়ীকে জরিমানা


DhakaReport24.com || 2022-09-14 16:46:45
মেয়াদ উত্তীর্ণ বীজ ও প্রণোদনা বীজ উদ্ধারসহ ব্যবসায়ীকে জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ বীজ, প্রণোদনা বীজ উদ্ধারসহ ব্যবসায়ীর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ  দুপুরের দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদের নেতৃতে অভিযান চলাকালীন আল্লাহর দান বীজ ভান্ডার থেকে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের বীজ উদ্ধার করার পাশাপাশি দোকানে থাকা সরকার প্রদত্ত (বিক্রয়ের জন্য নহে) প্রণোদনার বীজ উদ্ধার করা হয়। এ সময় আল্লাহর দান বীজ ভান্ডার স্বত্বাধিকারী দয়াল রানা দোকানে উপস্থিত ছিলেন না। পরে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রি করার দায়ে ব্যবসায়ীর নিকট থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে রব বীজ ভান্ডারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ বীজ উদ্ধার করা হয়। এবং ৫১ ধারায় ব্যবসায়ীর নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উদ্ধারকৃত মেয়াদ উত্তীর্ণ বীজগুলো ধ্বংস করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ বলেন, আমরা বাজার তদারকি করতে এসে দেখি আল্লাহর দান বীজ ভান্ডার থেকে প্রায় ২শ প্যাকেট মেয়াদোত্তীর্ণ বীজ উদ্ধার করি। মূলত কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই এ অভিযান চালানো হয়েছে।

আগামীতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম সদর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তরিকুল ইসলাম সহ পুলিশের সদস্য বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/নোমান/আরএএম