বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ


মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-08-07 21:22:15
মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ সমাবেশ

ভোলা জেলায় পুলিশ বিএনপি সংঘর্ষে গত ৩১ জুলাই স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম ও জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম হত্যার প্রতিবাদে মেহেরপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ সমাবেশ করেছে।

 আজ রবিবার  ১১.০০ দিকে মেহেরপুর কোর্ট মোড় এলাকায় নিমতলা আইনজীবী ভবনের সামনে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অ্যাড: রফিকুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোখলেসুর রহমান স্বপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড: এ কে এম জিল্লুর রহমান, অ্যাড: এ এস এম সাইদুর রাজ্জাক। 

বক্তারা বলেন, পুলিশ দিয়ে গুলি করে হত্যার মাধ্যমে আমাদের আন্দোলনকে দমানো যাবে না। অচিরেই বিচারবহির্ভূত সকল হত্যার ও গুম খুনের বিচার হবে। সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

এ সময় সেখানে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড: ফরিদ উদ্দিন, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম-সম্পাদক আতাল হক আন্টু, জেলা আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক রফিকুল ইসলাম-২, আইনজীবী আব্দুল হালিমসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র ও জুনিয়র আইনজীবীরা সেখানে উপস্থিত ছিলেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম