সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে নির্মাণকারী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান


DhakaReport24.com || 2022-07-05 19:09:45
 মেহেরপুরে নির্মাণকারী শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে স্মারকলিপি প্রদান

   

মেহেরপুর মহিলা দাখিল মাদ্রাসার নির্মাণাধীন ভবন নির্মাণের কাজের সঙ্গে জড়িত শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন এর পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ইটভাঙ্গা মালিক সমিতির সভাপতি বোরহানুল আজিম বিয়াদ ও সাধারন সম্পাদক মুসা, নির্মান শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ নাফিজ সহ শ্রমিক সদস্যরা। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মহিলা মাদ্রাসার নির্মাণাধীন কাজে কর্মরত শ্রমিকদের উপর অন্যায়ভাবে হামলা চালানো হয়। ঠিকাদারের সাথে চাঁদাবাজির ঘটনার রেশে এই ঘটনা ঘটিয়েছে ৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাঈদ আবদুল্লাহ বাপ্পি। ওই ঘটনায় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। 

আগামী ২৪ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয় ইমারত শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে। সুষ্ঠু বিচার না পেলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেয় তারা।এদিকে এই ঘটনার প্রেক্ষিতে মেহেরপুর পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাঈদ আব্দুল্লাহ বাপ্পির বিরুদ্ধে চাঁদাবাজির একটি অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার সালেহ উদ্দিন আহমেদ।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দীন আহমেদ জানান, অভিযোগটি প্রক্রিয়াাধীন রয়েছে। বিষয়টি মামলা হিসেবে রজ্জু করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গেল রবিবার (৩ জুলাই) মেহেরপুর পৌরসভা ৩ নং ওয়ার্ডে মহিলা দাখিল মাদ্রাসার নতুন নির্মাণাধীন ভবনে শ্রমিকদের সাথে পাশের বাড়ির সদস্যদের হাতাহাতির ঘটনায় ৬ শ্রমিকসহ আহত হয় মোট ৭ জন । পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে ঠিকাদার সালেহ উদ্দিন আহমেদকে লাঞ্ছিত করে ওই ওয়ার্ডের কাউন্সিলর সাঈদ আব্দুল্লাহ বাপ্পি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম