বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : মেহেরপুর

আদালতে আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত


DhakaReport24.com || 2022-05-30 11:16:00
আদালতে আসামির কিল-ঘুষিতে দুই পুলিশ সদস্য আহত

মেহেরপুরের আদালতে মাবুদ নামের এক আসামির কিল ঘুষির আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল রোববার (২৯ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন আদালতে এ ঘটনা ঘটে। মাবুদকে আটক করা হয়েছে। সে একটি মামলায় আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন। আহত পুলিশ সদস্যরা হলেন- পুলিশ কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদেরকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। আটক আব্দুল মাবুদ গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে মাবুদ আদালতে হাজিরা দিতে যায়। মামলায় বাদী পক্ষের কয়েকজন স্বাক্ষ্য দিতে যায়। তাদেরকে উচ্চস্বরে হুমকি দেয় মাবুদ। একপর্যায়ে মাবুদ উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য তাকে নিবৃত করার চেষ্টা করে।

এতে মাবুদ তাদের ওপর আক্রমণ করে। উপর্যুপরি কিল-ঘুষি দিয়ে পালানোর চেষ্টা করে মাবুদ। এসময় পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়।
এদিকে কিল ঘুষিতে সামান্য আহত পুলিশ সদস্য আজিম ও রেজাউলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে মাবুদের নামে মামলা দায়ের করা হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম