বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নতুন প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

>> ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা

>> ইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ

>> রাজধানী থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

>> ৫০০ টাকার মুচলেকায় জামিন পেলেন পরীমনি

>> আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

>> বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

>> ক্ষমতাচ্যুতরা সীমান্তের ওপার থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

>> শেখ হাসিনাকে ট্রাভেল পাশ দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে খলিল হত্যার অভিযোগে তিন জন আটক


DhakaReport24.com || 2022-05-28 22:37:00
 মেহেরপুরের গাংনীতে খলিল হত্যার অভিযোগে তিন জন আটক

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের খলিল হত্যার অভিযোগে তিন জনকে আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। শুক্রবার (২৭ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-৬ এর একটি অভিযান দল। 

আটককৃতরা হচ্ছে- হিন্দা গ্রামের আবু বক্কর ও তার স্ত্রী আজিমন খাতুন (৪৫) এবং ছেলে সজীব (১৯)। আবু বক্কর হলেন খলিলের ভগ্নিপতি। তিনি স্বপরিবারে খলিলের পিতার বাড়িতে বসবাস করেন। আটক তিনজনকে আজ (২৮ মে) শনিবার গাংনী থানায় হস্তান্তর করে ঝিনাইদহ র‌্যাব-৬। পরে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করে গাংনী থানা পুলিশ।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, খলিলুর রহমানকে পিটিয়ে হত্যার অভিযোগে ২৩ মে খলিলুর রহমানের স্ত্রী আশুরা খাতুন বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  মামলার আসামিদের আটকের জন্য র‌্যাবের একটি বিশেষ দল কাজ শুরু করে। বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে র‌্যাবের একটি টিম কুষ্টিয়ার মিরপুরে অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

মামলা সূত্রে জানা গেছে, গেল ২১ মে নিজ বাড়িতে ছোট ভাই হবিবুর রহমানের সাথে বড় ভাই খলিলুর রহমানের কথা কাটাকাটি শুরু হয়। লেবু গাছের ডাল ভাঙ্গার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের দুই পক্ষের লোকজনের মধ্যে এক পর্যায়ে চরম উত্তেজনা ছড়ায়। ছোট ভাই হবিবুর রহমান ও তার পক্ষে বোন, ভগ্নিপতি মিলে খলিলুরকে মারধর করে। খলিলকে প্রাথমিকভাবে গাংনী ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরার পর আবারও অসুস্থতাবোধ করলে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১২ মে সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম