বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরের কৃষকের স্বপ্নের ফসল হাটু পানিতে


মেহেরপুর প্রতিনিধি
DhakaReport24.com || 2022-05-12 16:15:30
মেহেরপুরের কৃষকের স্বপ্নের ফসল হাটু পানিতে

কৃষকের স্বপ্নের ফসল তলিয়ে গেছে পানিতে। গত দুই দিনের ভারি বর্ষনের ফলে হাটু পনিতে তলিয়ে গেছে ধান। ধান কেটে সরিয়ে নিলেও ক্ষতি ঠেকাতে পারে নি কৃষক। ফলে দুশ্চিন্তায় দিন পার করছে তারা। জমি থেকে পানি বের না হলে রড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

মেহেরপুরে হঠাৎ গুড়িগুড়ি দু'দফা বৃষ্টিতে মেহেরপুর তিনটা উপজেলার নিম্নাঞ্চলের পাকা ধান, কাটা ধান এর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অতিমাত্রায় ভারী বৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ভাসে পানিতে অন্যদিকে ৫০০ টাকা দিয়েও মিলছেনা শ্রমিক, তাই কৃষকদের চোখেমুখে হতাশার গ্লানি। এই আবহাওয়া যেন কৃষকদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কেটে রাখা ধান পানিতে ভাসছে।

মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর মাঠে বৃদ্ধ চাষী আলহামদু মিয়া বলেন, আমার দুই বিঘা ধান ছিল দুই দিন আগে ধান কেটে ছিলাম তারপর থেকে পানি এখন আমার স্বপ্ন পানিতে ভাসছে এই ধান সমিতির লোন নিয়ে করেছে এখন সমিতির কিস্তি কিভাবে দিব। এ ধান এখন খাওয়ার উপযোগী নাই। এই বৃষ্টির ফলে যা ক্ষতি হয়েছে তাতে আমরা কি খাবো এই নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। 

আরেকজন চাষী আশাদুল ইসলাম এর সাথে কথা হয়। তিনি বলেন, প্রকৃতির উপরে তো আমাদের কিছু করার নাই আমরা চিন্তায় আছি আবার যদি বৃষ্টি হয় তাহলে আমাদের মাঠের ধান বাড়িতে নিয়ে যেতে পারবো কিনা তা নিয়ে সন্দিহান। আমাদের খাবারে থেকে আমরা গো-খাদ্য নিয়ে বেশি চিন্তিত, যে ধান আমরা জমিতে কেটেছিলাম সেই ধান এখন মাঝে থেকে কাটতে হচ্ছে তাই গরুর খাদ্য হিসাবে আমরা কি ব্যবহার করবে নিয়ে চিন্তায় আছি।

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষন কর্মকর্তা সামছুল আলম বলেন, চাষিদের ধান কেটে মাড়াই করে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া বৃষ্টির পানিতে যেন ধান নষ্ট না হয় সেজন্য ধান কাটার পর স্তুপ করে ঢেকে রেখে সংরক্ষন করার পরামর্শ দেওয়া হচ্ছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম