বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরের গাংনীতে শশুর জামাইয়ের জেল জরিমানা


DhakaReport24.com || 2022-05-08 19:08:45
মেহেরপুরের গাংনীতে শশুর জামাইয়ের জেল জরিমানা

মেহেরপুরের গাংনীতে বাল্য বিবাহের অভিযোগে শশুর জামাইয়ের জেল জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শনিবার মধ্যেরাতে তাদের আটকের পর রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের ৭ দিনের জেল সহ ৫ হাজার টাকা জরিমানা করেন। কারাদন্ড প্রাপ্তরা হলেন, সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলাল উদ্দীন (৩৫) ও তার শশুর মোহাম্মদপুর গ্রামের পালান মন্ডলের ছেলে সোহরাব হোসেন (৬০)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, শনিবার মধ্যেরাতে মোহাম্মদপুর গ্রামের সোহরাব হোসেনের ৭ম শ্রেনীতে পড়ুয়া মেয়ের সাথে সাহারবাটি গ্রামের এনামুল হকের ছেলে হেলালের বিয়ে হচ্ছে বিষয়টি মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ৯৯৯ এর মাধ্যমে জানতে পাওয়ার পর তাদের থানায় নেয়া হয়। পরবর্তীতে তাদের ৭ দিনের জেল সহ ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম বলেন, বাল্য বিবাহের চেষ্টার অভিযোগ প্রমানিত হওয়ায় মটমুড়া ও সাহারবাটি ইউপি চেয়ারম্যান ও পুলিশের সহযোগিতায় হেলাল উদ্দীন ও সোহরাব হোসেনকে ৭ দিনের কারাদন্ড  ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ঘটক ও ইমামের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম