বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মেহেরপুর

কাল মেহেরপুর পৌর আ’লীগের সম্মেলন, সম্ভাব্য প্রার্থী যারা


তুহিন ইসলাম 
DhakaReport24.com || 2022-05-07 21:31:30
কাল মেহেরপুর পৌর আ’লীগের সম্মেলন, সম্ভাব্য প্রার্থী যারা

মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আগামীকাল। সভাপতি, সাধারণ সম্পাদক পদে যদি নির্বাচন হয়  এ দুই পদে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে অনেকেই মনে করছেন। তবে অধিকাংশই সাধারণ কর্মীরা মনে করেন নির্বাচন হলে যোগ্য কর্মঠ নেতা নির্বাচন করা তাদের জন্য সহজ হবে।

২০০৩ সালের ৭ আগস্ট তিন বছর মেয়াদে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে মেহেরপুর পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছিল তা এ ২০২২ সাল পর্যন্ত আছে কমিটির অনেক সদস্য মৃত্যু বরণ করেলেও শূন্য পদ শূন্য নিয়ে চলেছে এ কমিটি।

রেওয়াজ অনুযায়ী অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়ে থাকে। কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন হবে হবে কি হবে না এ নিয়ে  সংশয় রয়েছে নেতা কর্মীদের মধ্যে । উল্লেখ্য প্রায় ১৮ বছর পর কমিটির পরিবর্তনের মুখ দেখবে মেহেরপুর পৌর আওয়ামী লীগ ।

মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে ৫ জন এবং সাধারণ সম্পাদক হিসেবে ৮জন সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সভাপতি পদে সম্ভাব্য প্রার্থী যারা
 *মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন

*পৌর কমিটির বর্তমান সাধারণ সম্পাদক আক্কাস আলী

*জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম

*জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ভাই ও আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন বুলবুল

*জেলা স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক আরিফুল এনাম বকুল

সম্পাদক হিসেবে সম্ভাব্য প্রার্থী যারা

*জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম খোকন 

*আওয়ামী লীগ নেতা অ্যাড. খ.ম হারুন ইমতিয়াজ জুয়েল

*জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশান সাবের 

*জসিউর রহমান বকুল 

*সাবেক ছাত্র নেতা হাসানুজ্জামান হিলন 

*যুবলীগ নেতা ও কাউন্সিলর আল মামুন

জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাবুল দলীয় কর্মীদের মাঝে সম্ভাব্য প্রার্থীরা ব্যাপক যোগাযোগ করছেন মাঠ পর্যায়ে এবং যার যার প্রার্থিত সম্পর্কে কর্মীদেরকে একত্রিত করার চেষ্টা করছেন অনেক পুরনো নেতা যারা দীর্ঘদিন দলের সাথে কাজ করে যাচ্ছেন তাদের অনেকেই আশা করছেন নির্বাচনে কর্মীরা যোগ্য কর্মী বেছে নেবেন যোগ্য পদের জন্য।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম