রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে জমে উঠেছে ঈদ বাজার


DhakaReport24.com || 2022-05-01 20:10:00
মেহেরপুরে জমে উঠেছে ঈদ বাজার

পবিত্র মাহে রমজানের প্রায় শেষের দিকে। আগামী মঙ্গলবার হবে পবিত্র ঈদুল ফিতর। যতই দিন যাচ্ছে ততই মেহেরপুরে ঈদ বাজার আরো জমজমাট হয়ে উঠছে। এখানে গভীর রাত পর্যন্ত চলে ঈদের বাজার। সাজ পোশাকের দোকানে ঈদ বাজার উপলক্ষে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো। 

শপিং মলে গিয়ে সাজ-পোশাক, কসমেটিকস, জুতা-স্যান্ডেলের নতুন ধরনের নতুন মডেলের আর আনকমন মানের খুঁজতে ব্যস্ত ক্রেতারা। আর এ রমজানে সারা বছরের ব্যবসার মন্দাভাব অনেকটাই কাটিয়ে তোলার চেষ্টা ব্যবসায়ীদের। এবারের সাজ পোশাক বাজারে ঐশুরিয়া, কাঁচাবাদামসহ নানান নামের নানান ঢংয়ের পোশাকসামগ্রীর বেশ জমজমাট বেচাকেনা। তবে সাধারণত ঈদ বাজারে পাঞ্জাবি-পাজামার বেচাকেনা বেশি হওয়ার কথা থাকলেও মুসলিমদের ধর্মীয় উৎসবে পাঞ্জাবি-পাজামার চেয়ে বিভিন্ন আধুনিক মডেলের সাজ পোশাকের আধিপত্য এ বছর বেশি।

ঈদ বাজারের ভিড় লক্ষ্য করা গেছে ট্রেইলার্সের কাজেও। ঈদ উপলক্ষে মানুষজনের নতুন পোশাক বানাতে বেশ ব্যাস্ত সময় পার করছেন দর্জিরা। ভিড় রয়েছে কসমেটিকসের দোকানেও। রূপ সৌন্দর্য করতে মানুষ বিভিন্ন ধরনের ক্রিম, পাউডার, লিপস্টিক, আলতাসহ নানান ধরনের পারফিউম কিনতে বেশ ভিড় জমাচ্ছে। 

বড়বাজার রুবেল গার্মেন্টসের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম বলেন, গত বছর করোনার কারণে ব্যবসা হয়নি। তবে এবার বাবসা ভালো হচ্ছে। আজ ২৯শে রমজান এখনো ২দিন আছে। সেই হিসাবে আরও ভালো বিক্রি হবে বলে তিনি আশা করেন। 

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম