বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

২১ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

>> ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের পরিবর্তন চান ভোটাররা : ভ্যান্স

>> ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

>> ইয়েমেনে সৌদির ব্যাপক হামলা, নিহত ২০

>> জুলাই হত্যা মামলায় গ্রেফতার ইকবাল সোবহান

>> জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

>> মেট্রোরেলসহ তিন প্রকল্পে দক্ষিণ কোরিয়ার অর্থায়ন চায় বাংলাদেশ

>> একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

>> প্রমাণ মিলেছে যৌন হয়রানির রিপোর্ট কখনই প্রকাশ করবে না বিসিবি

>> মার্কিন ভোটাররা বিরক্ত হলে ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ


DhakaReport24.com || 2022-04-14 16:39:15
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ

ভাইরাসের কারণে দু’বছর পর বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪২৯ সালকে বরণ করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। 

বাংলা নববর্ষ উপলক্ষে বর-বধু, কৃষক, জেলে সহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে। জেলা প্রশাসক ডঃ মুহাম্মদ মুনসুর আলম খানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি জেলা শিল্পকলা একাডেমি থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। 

মঙ্গল শোভাযাত্রা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এসময় শিল্পকলা একাডেমীর শিল্পীরা বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে সঙ্গীত পরিবেশন করেন। মঙ্গল শোভাযাত্রায় পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হুদা, (রাজস্ব) লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন, শিক্ষা ও আইসিটি আশরাফুজ্জামান ভূঁইয়া, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম