রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : মেহেরপুর

মেহেরপুর জামায়াতের আমিরসহ কারাগারে ২


DhakaReport24.com || 2022-04-12 10:59:45
মেহেরপুর জামায়াতের আমিরসহ কারাগারে ২

নাশকতা চেষ্টার মামলায় মেহেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান, জেলা শিবিরের সাবেক সভাপতি ও মেহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোহেল রানা ডলারকে কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) বিকেলে মাওলানা তাজ উদ্দিন খান ও কাউন্সিলর সোহেল রানা ডলার মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তাদের জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টার দিকে গাংনী উপজেলার সাহারবাটী ইউনিয়নের কুঠিভাটপাড়া গ্রামের জামে মসজিদ থেকে জামায়াতের ৩০ জন নেতাকর্মীকে আটক করে গাংনী থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাঁদা উত্তোলনের খাতা, লিফলেট ও কিছু জিহাদি বই জব্দ করা হয় বলে দাবি করে পুলিশ।

এ ঘটনায গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়।  

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম