রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে ফেনসিডিলসহ আটক ২


নড়াইল প্রতিনিধি 
DhakaReport24.com || 2022-03-11 22:55:30
নড়াইলে ফেনসিডিলসহ আটক ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় ৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার (১১মার্চ) দুপুরে মো. রাজিবুল ইসলাম ও মো. হাফিজুর রহমানকে উপজেলার সারুলিয়া এলাকা থেকে আটক করা হয়। আটককৃত রাজিবুল গোপীনাথপুর গ্রামের মোতালেব শেখের ছেলে এবং হাফিজুর একই গ্রামের ফজলুর রহমান মোল্লার ছেলে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব ঘোষের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে ফেনসিডিল ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালায়। এসময় নতুন রেললাইনের উপর থেকে ৮ বোতল ফেনসিডিলসহ রাজিবুল ইসলাম ও হাফিজুর রহমানকে আটক করে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিমুল কুমার দাস ঢাকারিপোর্ট ২৪.কমকে বলেন, আসামিকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দাযের করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম