রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইল জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত


DhakaReport24.com || 2022-03-08 17:43:45
নড়াইল জেলা পুলিশের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

“টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৮ মার্চ) সকালে জেলা পুলিশের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মুচিরপোল এলাকা থেকে র‌্যালীটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা পুলিশ লাইন্স এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপিএম (বার)। 

এসময় সিভিল সার্জন ডা. নাছিমা আকতার, পৌর মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার এস এম কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইসমত আরা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির, পুলিশের সদস্যসহ বিভিন্ন শ্রেীণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এনআই/আরএএম