রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নড়াইল

স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১


নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2022-02-25 21:09:00
স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় গ্রেপ্তার ১

নড়াইলের লোহাগড়ায় ১২নং কাশিপুর ইউনিয়নে ১০ম শ্রেণীর স্কুলছাত্রীকে (১৪) রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ চেষ্টার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযুক্ত কবির শেখ (৩০) কে আদালতে সোর্পদ করা হয়েছে। ওই অভিযুক্ত ব্যক্তি উপজেলার বাহিরপাড়া গ্রামের কওছার শেখের ছেলে।
এর আগে গত বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে ভুক্তভোগী কিশোরী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে বখাটে কবির শেখ ও অজ্ঞাত আরো ৩ জন তাকে রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে ইজিবাইক যোগে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে আশপাশের লোক-জন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে কবির শেখ এবং অজ্ঞাত আরো ৩ জনের নামে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর ঘটনার মূল হোতা আসামী কবির শেখকে রাতে উপজেলার এড়েন্দা বাজার থেকে এস আই কামরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন ঢাকারিপোর্ট ২৪ ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি কবির শেখকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম