নড়াইলের কালিয়ায় ডিবি পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কে আটক করে কালিয়া থানায় সোর্পদ করেছে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফ্রেরুয়ারি রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের গোয়ান্দা শাখার ওসি শিমুল কুমার দাসের নেতৃত্বেতে এস আই (নিঃ) দেবব্রত চিন্তাপাত্র সঙ্গীয় অফিসার নিয়ে কালিয়া উপজেলার বাবরা গ্রাম থেকে ৫০ পিস ইয়াবাসহ বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার হোগলপাতি গ্রামের হারুন শেখের ছেলে ফেরদাউস শেখ (২৫) আটক করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।