রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে ইউএনওর বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন


মো.মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-09-06
নড়াইলে ইউএনওর বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনো) মো.জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো.মঞ্জুরুল ইসলাম প্রিন্স,বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু, বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা। তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।

এ সময় বক্তারা আরও বলেন, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্য্যর সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন। এজন্য লোহাগড়ার মানুষের সকলের একটায় প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে রাখার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম