রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

>> আদালতের রায়ে মেয়র, শাহাদাত এবার চট্টগ্রাম সিটির প্রশাসক

>> ডিসেম্বরে হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

>> ট্রাম্পের ‘নির্মমতা ও দুর্নীতির’ কড়া সমালোচনায় ওবামা

>> ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার


মো: মাহাফুজুর রহমান, নড়াইল প্রতিনিধি
DhakaReport24.com || 2024-06-26 13:02:30
নড়াইলে চিত্রা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার

নড়াইল সদর পৌরসভায় বন্ধুদের সাথে চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ আসমাউল মীর (১৬) এর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) দুপুরে নড়াইল সদর পৌরসভার উজিরপুর এলাকার চিত্রা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে নিখোঁজ হয় সে। আসমাউল মীর নড়াইল সদর পৌরসভার উজিরপুর গ্রামের বিল্লাল মীরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা।

ফায়ার সার্ভিস ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭ টার দিয়ে ঘটনাস্থল সদর পৌরসভা থেকে প্রায় সাড়ে ৩ কিলোমিটার দূরে সদর উপজেলার আউড়িয়া এলাকা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই বন্ধুর সাথে আসমাউল মীর চিত্রা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন নড়াইল ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে সংবাদ দেয়। পরে তারা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে রাত পর্যন্ত তার সন্ধান পায়নি।

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো.মাসুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে ওই কিশোর নদীতে ডুবে যাওয়ার নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই।পরে খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল খবর দিলে তারা এসে রাত পর্যন্ত অভিযান চালিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে আমাদের উদ্ধার অভিযান হওয়ার কথা থাকলেও ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে ওই কিশোরের লাশ ভেসে উঠলে স্থানীয়রা সেটি উদ্ধার করেন।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম