পরিবারের সাথে অভিমান করে দুলা ইসলাম (২০) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। শুক্রবার (৩ মে) বিকাল ৪টার দিকে কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়।
মৃত দুলা ইসলাম,কাশিয়ানী থানার চর ভাটপাড়া গ্রামের বকতিয়ার শেখের মেয়ে।
পুলিশও পরিবার সূত্রে জানা যায়,মৃত দুলা ইসলাম যশোর ক্যান্টনমেন্ট কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী,সে বাবা মার সাথে অভিমান করে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে গলায় রশি দেয়,পরিবারও স্থানীয় লোকজন দরজা ভেঙে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়ের সাথে কথা বলে তিনি বলেন লাশ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হবে,ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম