কপাল জোরে এমন একজন সেনাপ্রধান পাইছি, আমরা আশা করি এলাকার উন্নতিতে আমাদের সাহায্য করবেন। আমাদের ঈদের আনন্দ বেডে গেল সেনাপ্রধানের ঈদ উপহার পেয়ে। এমন টাই বলছিলেন লোহাগড়া উপজেলার খান মিল্টন হোসেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার করফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের পক্ষ হতে দুস্থদের মাঝে ঈদ উপহার নিতে আসা অনেকেই সেনাপ্রধান এর ঈদ উপহার পেয়ে এসব কথা বলেন।
বুধবার (৬ জুলাই) সকাল ১১ টায় ৫৫ পদাতিক ডিভিশনের ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যাবস্থাপনায় ১ হাজার জন দুস্থ মানুষের মাঝে মাননীয় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদের পক্ষ হতে ঈদ-উল-আযহার শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
উপহার প্যাকেটের মধ্যে ছিল পোলাও'র চাল, সাধারণ চাল, লাচ্ছা সেমাই, চিনি, ডাল এবং তেল।
উপহার পেয়ে খুশিতে নছুরন বেগম বলেন, বুড়ো মানুষ বাবা আমি। এই বয়সে খোজ নেয় কয়জনে? সেনাপ্রধান আমাগে সন্তান কোন দিন এলাকায় থাহে নাই কিন্তু সে যে আমাগে সবার সাথে বিপদে আপদে পাশে থায়ে তাই আমরা অনেক খুশি।
সেনাবাহিনীর জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার সার্বিক তত্বাবধানে যশোর সেনানিবাসের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে সেনাপ্রধানের ঈদ উপহার বিতরনে সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএইচ/আরএএম