নড়াইলের কালিয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল শেখ (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এসময় আরো ৫জনকে কুপিয়ে গুরুতর যখম করে। আহতদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, নড়াইলের কালিয়ায় উপজেলার পুরুলিয়া গ্রামের সবুর শেখ এবং নয়ন সরদারের সমর্থদের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। তারই জের ধরে সকালে নয়ন সরদারের সমর্থকরা সবুর শেখের পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এসময় জাকির শেখ (৪৫), কামরুল শেখ (৩৫), ইসমাইল শেখ (৩৬), মানসুর শেখ (৪০) ও মঞ্জুর শেখ (৩৪) কে কুপিয়ে গুরুতর যখম করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুল শেখ কে মৃত ঘোষণা করেন।
আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে রাখা পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম