রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নড়াইল

  নড়াইলে বেকারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা


DhakaReport24.com || 2022-06-22 20:35:30
  নড়াইলে বেকারী ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

 নড়াইলের লোহাগড়ায় এক বেকারী ব্যবসায়ীর হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। বুধবার (২২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের সবুর সরদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 নিহত আজিজুর বিশ্বাস (৪২) রামকান্তপুর গ্রামের মৃত গহর বিশ্বাসের ছেলে। নিহতের লোহাগড়া বাজারে একটি বেকারীর দোকান রয়েছে।জানা গেছে, গ্রাম্য কোন্দল ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের মিঠু সরদারের সাথে একই গ্রামের আজিজুর বিশ্বাসের দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল।

 সৃষ্ঠ বিরোধের জের ধরে গত দুইমাস আগে নিহতের সাথে মিঠুর মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে মিঠু বাদী হয়ে আজিজুর ও তার সহযোগীদের নামে লোহাগড়া থানায় মামলা করেন। ওই মামলায় নিহত আজিজুর এক সপ্তাহের হাজতবাস শেষে আদালত থেকে জামিন নিয়ে গ্রামে ফিরে আসে।

বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে আজিজুর পার্শ্ববর্তী শিয়রবর হাট থেকে ভ্যানযোগে বাড়ি ফেরার পথে রামকান্তপুর গ্রামের কাঁঠালতলায় পৌঁছালে প্রতিপক্ষ মিঠু সরদারের নেতৃত্বে ৮/১০ জনের একদল দুর্বৃত্ত তার ভ্যানের গতিরোধ করে। অবস্থা বুঝে আজিজুর প্রাণ বাঁচাতে পাশের সবুর শিকদারের বাড়িতে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হয়নি।

 এলাকাবাসী  মুর্মূষু অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লোহাগড়া থানার অফিসার ইনচাজ (ওসি) শেখ আবু হেনা মিলন হত্যার বিষয়টি
নিশ্চিত করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ওই
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে জন্য পুলিশি জোরালো অভিযান চলছে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম