রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নড়াইল

কালিয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে গনধর্ষণ, গ্রেফতার ২


DhakaReport24.com || 2022-06-03 19:45:45
কালিয়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে গনধর্ষণ, গ্রেফতার ২

নড়াইলের কালিয়ায় মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শুক্রবার (৩ জুন) কালিয়া থানায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলেন উপজেলার বুড়িখালি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে নূর মোহাম্মদ ওরফে ইসলাম শেখ (১৯), মো. লাভলু মোল্লার ছেলে আশিক মোল্লা (২০) ও মো. শহিদুল গাজীর ছেলে মো. কালু গাজী (২১)। এ ঘটনায় কালিয়া থানা পুলিশ ইসলাম শেখ ও আশিক মোল্লা কে গ্রেফতার করেছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৮ মে) প্রতিবেশী আমিন শেখ এর বাড়িতে সুন্নাতি খাৎনা অনুষ্ঠানে ওই ছাত্রী ও তার মা রাতে বেড়াতে যায়। ভুক্তভোগী ওই ছাত্রী নিজ বাড়িতে আসার পথে ৩ ধর্ষক তার শরীরে থাকা ওড়না ছিনিয়ে নিয়ে মেয়েটির মুখ চেপে ধরে পার্শবর্তী বুড়িখালি নবগঙ্গা নদীর পূর্ব পাশের শন্তোষ প্রামানিকের পতিত জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

নুর ইসলাম ধর্ষণের ঘটনা মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিলে ভিডিও ভাইরাল হয়। পরবর্তীতে পুলিশ জানতে পেরে গত বৃহস্পতিবার ইসলাম শেখ ও আশিক মোল্লাকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় ডাকলে তারা ধর্ষণের ঘটনা স্বীকার করে। পরে তাদের গ্রেফতার করা হয়।

কালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রতনুজ্জামান বলেন, গত শুক্রবার (২৮ মে) রাত ১১টার সময় উপজেলার বুড়িখালি গ্রামে দল বেধে ধর্ষণের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার (২ জুন) রাতে ওই গ্রামের মেম্বার থানায় ফোন করলে আমরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিম কে উদ্ধার করি এবং অভিযুক্ত ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। পরে ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। পরে ওই দুই যুবককে করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম