রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

১০ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> শ্যালিকাকে তুলে নিয়ে ধর্ষণ, দুলাভাইয়ের যাবজ্জীবন

>> পাঠ্যবইয়ে প্রজ্ঞার প্রতীক দাঁড়িপাল্লা, কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

>> দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক

>> আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

>> নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ প্যারিসের বিখ্যাত ল্যুভর মিউজিয়াম

>> গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

>> মক্কার আকাশে ক্ষেপণাস্ত্র, সৌদি আরবের দাবি ‘হুথিদের হামলা’

>> সেন্টমার্টিন খুলছে ১ নভেম্বর, বাড়ল পর্যটকের সংখ্যা

>> স্বামীর বাসা থেকে কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার

>> ‘শুধু একটা স্নাইপার এর অভাব ছিল’ মন্তব্য, ৭ দিনের রিমান্ডে আবু বকর

আপনি পড়ছেন : নড়াইল

নড়াইলে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ


DhakaReport24.com || 2022-05-30 16:37:30
নড়াইলে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

নড়াইল জেলায় ২৪টি লাইসেন্সবিহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ৭২ ঘন্টার মধ্যে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়ার সময়সীমা গত রোববার শেষ হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নিজ উদ্যোগে বন্ধ না করায় নড়াইলে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জেলা পুলিশের বিভাগ এর সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সেগুলা বন্ধ করে প্রশাসন।

এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৬টি, লোহাগড়া উপজেলায় ৮ টি এবং কালিয়া উপজেলায় ১০টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। নড়াইল জেলা সিভিল সার্জন অফিস থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলায় নিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে ৬৪ টি।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম