জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নিমাই চাঁদ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি মৌতলা ইউনিয়নের পূর্ব মৌতলা গ্রামের মৃত নিতাই চাঁদদের ছেলে। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে শ্যামনগর উপজেলার মাজাট অনন্তপুর যমুনার খালের পাড়ে তার উপর হামলার ঘটনা ঘটে।
আহত নিমাই চাঁদদে জানান,শ্যামনগর উপজেলার অনন্তপুর মৌজায় ১২ বিঘা জমিতে তার একটি মৎস্য ঘের রয়েছে। ওই খানে ১৮ শতক জমি নিয়ে দীর্ঘ দিন যাবত বিরোধ চলছে স্থানীয় দাউদ গাজী গংদের সাথে। বৃহস্পতিবার সকালে নিমাই তার ঘেরের বাসা মেরামত করতে গেলে মাজাট অনন্তপুর গ্রামের কেরামত আলী গাজীর ছেলে দাউদ গাজী,শওকত গাজী, জহুর আলী গাজী,সুজন গাজী ও একই এলাকার আলকাজ হোসেন তার দুই ছেলে মিজানুর রহমান ও আতাউর রহমানসহ ১০ -১২ জন দাঙ্গাবাজ দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় হামলা কারীদের হাতে থাকা দায়ের আঘাতে তার ডান কানের কিছু অংশ কেটে যায়। এছাড়া লাঠি দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি আঘাত করে দাঙ্গাবাজরা। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসহাসপাতালে ভর্তি করেন।
হামলার বিষয়ে জানতে চাইলে দাউদ গাজী বলেন, শনিবার সকালে তার জমি নিমাই চাঁদদে লোকজন নিয়ে জোরপূর্বক দখল করতে গিয়েছিল। এজন্য তিনি তার ভাই,ভাগ্নে ও ভগ্নিপতিদের সাথে নিয়ে বাঁধা প্রদান করেন। এসময় নিমাইয়ের সাথে তাদের সংঘর্ষের সৃষ্টি হয়। তবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার বিষয় অস্বীকার করেন তিনি।
এবিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়বুর রহমান জানান, আহত নিমাই চাঁদদে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার কানে চারটা সেলাই দেওয়া হয়েছে। এছাড়া আঘাতের ফলে শরীরের বিভিন্ন স্থানসহ হাঁটুতে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম