সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় নতুন করে নদী ভাঙন দেখা দিয়েছে। এ ভাঙন নিয়ে আতঙ্কে রয়েছে গাবুরাবাসী। গাবুরা ৯ নং সোরা দৃষ্টিনন্দন এলাকায় ভাঙন দেখা দেয়। (২৬ শে মার্চ) রবিবার সকাল ৬ টা থেকে স্থানীয়ওরা এ ভাঙন দেখতে পায়। সকাল থেকে ভাঙন বড় হতে হতে ৩শত ফুটে লম্ব ও ৫শত ফুটের মত চওড়া নদী ভাঙে যায়।
এ ভাঙন দেখার পর থেকে গাবুরা ইউনিয়ন বাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। তাড়াতাড়ি যদি ভাঙনে কাজ শুরু করা না যায়। তাহলে গাবুরার মানুষকে আবার নদীর পানিতে ভাসতে হবে।
এ ভাঙনে দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে। তাহলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান সহ সুপেয় পানির উৎস্য নষ্ট হয়ে যাবে। পানি সংকটে পাড়বে দ্বীপ ইউনিয়ন গাবুরাবাসী।
স্থানীও হাতেম গাজী সহ একাধিক মানুষ জানান, ভোর থেকে নদীর চরে ভাঙন দেখা দেয়। যত সময় যাচ্ছে আস্থে আস্থে ভাঙে ওপদার গাঁ পর্যন্ত চলে এসেছে। এখনি যদি ব্যাবস্থা না নেওয়া হয়ে তাহলে আমার আবার পানিতে ভাসবো।
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, স্থানীয়ওরা আমাকে ভোরে ভাঙের বিষয়টা জানালে আমি তাৎক্ষনিক ভাবে সে খানে যেয় দেখি বিশাল ভাঙন সৃষ্টি হয়েছে।যত সময় যাচ্ছে ভাঙনের পরিমান বাড়ছে। আমি স্থানীয়ও উপজেলা প্রসাশন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মমকর্তাদেরকে জানিয়েছি তাড়াতাড়ি ব্যাবস্থা নেওয়ার জন্যে।
শ্যামনগর দায়িত্বরত পানি উন্নয়ন বোর্ডের এসডিও জাকির হোসেন জানান,গাবুরা যেজায়গায় ভাঙন দেখা দিয়েছে। আগে থেকে সেখানে কাজের টেন্ডার দেওয়া হয়েছে ঠিকাদার পাইলে কাজ শুরু হবে।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মমর্তা মো: আক্তার হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বলে দিয়েছি ভাঙন এলাকায় দ্রুত সংস্কারের কাজ শুরু করার।
ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম