মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

১০ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> পরকীয়ার অভিযোগ তুলে তরুণীকে বিবস্ত্র করে মারধর, ভিডিও ভাইরাল

>> হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

>> ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির

>> সীতাকুণ্ডে পিস্তল ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার

>> আ.লীগের কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার

>> গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি বন্ধ ঘোষণা

>> হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেফতার : শামা ওবায়েদ

>> চট্টগ্রামে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

>> পল্টনে আইনজীবীকে পেটানোর অভিযোগ নয়নের বিরুদ্ধে

>> থানায় আগুন দিয়ে ফেসবুকে উল্লাস, সেই ছাত্রলীগ কর্মী গ্রেফতার

আপনি পড়ছেন : বগুড়া

বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট


DhakaReport24.com || 2026-11-24
বগুড়ায় সিঁধ কেটে ঘরে ঢুকে প্রতিবন্ধী নারীকে হত্যা, গয়না লুট

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় সিঁধ কেটে ঘরে ঢুকে আমিজা খাতুন (৪৬) নামের এক প্রতিবন্ধী নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ ঘরের বিছানা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আমিজা খাতুন শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর মাস্টারপাড়া গ্রামের মৃত জিন্না মিয়ার স্ত্রী। আট বছর আগে স্বামীর মৃত্যুর পর থেকে তিনি বাড়িতে একাই বসবাস করতেন। জীবিকা নির্বাহের জন্য বাড়ির পাশের এমএইচ উচ্চবিদ্যালয়ের সামনে একটি মুদি দোকান চালাতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ নভেম্বর) রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা আমিজার টিনের ঘরের পশ্চিম পাশের বেড়া কেটে ভেতরে প্রবেশ করে। মঙ্গলবার সকাল ১০টা পেরিয়ে গেলেও তিনি দোকান খুলতে না আসায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তাকে ডাকতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখতে পান তারা। পরে ঘরের পশ্চিম পাশের সিঁধ কাটা অবস্থায় দেখতে পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় বিছানার ওপর আমিজার মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। তার মুখে কাঁথা ও বালিশ চাপা দেওয়া ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ঘরে ঢুকে আমিজার নাক ও কান থেকে স্বর্ণালংকার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি জেগে উঠলে তার মুখে বালিশ ও কাঁথা চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরও বলেন, নিহতের গলায় কালো দাগ রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম