বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

১৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> বাগেরহাটে ২১ লাখ টাকার গ্যাস সিলিন্ডার জব্দ

>> শিক্ষার্থীকে মারধরের পর কানধরে ওঠবস, যুবদল নেতার সাজা

>> বিসিএসে প্রথম হয়েও ভেরিফিকেশনে গেজেট থেকে বাদ সোহেল রানা

>> প্রথম স্বামীর বন্ধুকে বিয়ে : ২৩ দিন পর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

>> স্থানীয় সরকার নির্বাচন শুরুর সময় জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

>> যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব, জবাব দিল যুক্তরাষ্ট্র

>> মোদিও জানেন, ক্ষমতায় ফিরবে কংগ্রেস: রাহুল গান্ধী

>> পেট্রোল-অকটেন-ডিজেলের দাম ঘোষণা, ১ অক্টোবর থেকে কার্যকর

>> জামায়াত আমিরকে ‘জান্নাতি দাদু’ বলে রাশেদ খানের কটাক্ষ

>> এমপি নজরুলের বিরুদ্ধে সন্দেহের বশে মামলা, বাদীর আপোসনামা

আপনি পড়ছেন : বিশ্ব

১২ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব


DhakaReport24.com || 2026-09-29
১২ হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

সৌদি আরবে আইন অমান্য করে বসবাসকারী বিদেশি নাগরিকদের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু হয়েছে। গত এক সপ্তাহে দেশটিতে আবাসিক, শ্রম এবং সীমান্ত আইন ভাঙার অপরাধে ১২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলা বিশেষ নিরাপত্তা অভিযানে মোট ১৩ হাজার ৬২৮ জনকে আটক করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ৬ হাজার ৫৯৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৫৩১ জন সীমান্ত নিরাপত্তা এবং ৩ হাজার ৫০৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছিলেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে ঢোকার সময় ১ হাজার ১৯৯ জনকে আটক করা হয়, যাদের বড় একটি অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। পাশাপাশি দেশ ছেড়ে অবৈধভাবে পালানোর সময় আরও ২৭ জনকে গ্রেফতার করা হয়।

আইন লঙ্ঘনকারীদের কেবল দেশ থেকেই বের করে দেওয়া হচ্ছে না, বরং তাদের ভ্রমণ প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করা হচ্ছে। ইতোমধ্যে ১৮ হাজার বেশি মানুষকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ট্রাভেল পাস বা নথিপত্র সংগ্রহের জন্য। এছাড়া অবৈধ অভিবাসীদের যাতায়াত বা লুকিয়ে থাকতে সাহায্য করার অপরাধে ২২ জন স্থানীয় সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে প্রায় ৩১ হাজারের বেশি প্রবাসী আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন।

অবৈধ অভিবাসন রোধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, যারা অবৈধ অনুপ্রবেশকারীদের সহায়তা করবে, গাড়ি বা বাড়ি দিয়ে আশ্রয় দেবে, তাদের সর্বোচ্চ ১৫ বছরের জেল এবং ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এমনকি অপরাধে ব্যবহৃত গাড়ি ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। সাধারণ মানুষকে এ ধরনের ঘটনা দেখলেই দ্রুত পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সূত্র: গালফ নিউজ।'

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম