রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার ওমানের


DhakaReport24.com || 2026-09-07
ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত সৌদি জাহাজের ১৬ নাবিককে উদ্ধার ওমানের

হরমুজ প্রণালিতে ইরানের হামলার শিকার সৌদি পতাকাবাহী একটি তেলবাহী জাহাজের ১৬ নাবিককে উদ্ধার করেছে ওমানের নৌবাহিনী। হামলার এক সপ্তাহ পর সোমবার এ তথ্য জানিয়েছে ওমান। গালফ নিউজের খবর। 

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, রয়্যাল নেভি অব ওমানের একটি জাহাজ তেলবাহী জাহাজটির ২৫ সদস্যের ক্রুকে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়েছে। পাশাপাশি ১৬ নাবিককে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।

তবে বাকি নাবিকদের কী হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওমান কর্তৃপক্ষ। তবে হামলার ঘটনায় সিডর নামের ওই জাহাজটির দুই নাবিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

সৌদি আরবের জাতীয় নৌপরিবহন প্রতিষ্ঠান বুধবার জানিয়েছিল, সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার সময় হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজটিতে হামলা চালানো হয়। এতে ফিলিপাইনের দুই নাবিক নিহত হন।

ছয় মাস ধরে চলা যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরান জাহাজ চলাচলে বাধা দিচ্ছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোকে ঘিরে যুক্তরাষ্ট্রের পাল্টা অবরোধ অব্যাহত রয়েছে।  

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম