রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, অক্টোবর ৪, ২০২৬

১৯ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

‘সাময়িক বিরতি নয়, যুদ্ধের অবসান চায় ইরান’


DhakaReport24.com || 2026-08-19
‘সাময়িক বিরতি নয়, যুদ্ধের অবসান চায় ইরান’

ইরান সাময়িক যুদ্ধবিরতি নয়, চলমান যুদ্ধের স্থায়ী অবসান চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পরে বুধবার (১৯ আগস্ট) এ বরাতে খবর প্রকাশ করে আলজাজিরা।

আরাঘচি বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রশাসন ক্ষমতায় আসার পর পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই এ নীতির অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, প্রতিটি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান উত্তেজনা দূর করতে হবে। পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততার অংশ হিসেবে ‘প্রাদেশিক কূটনীতি’ বা প্রতিবেশীভিত্তিক কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক অস্থিরতার সময় প্রতিবেশী দেশগুলোর সহযোগিতারও প্রশংসা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার ভাষ্য, কিছু দেশ ইরানে পণ্য ও ওষুধ সরবরাহ করেছে, বিভিন্ন দেশে আটকে পড়া ইরানিদের নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে এবং ইরানি বিমানকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে।

যুদ্ধবিরতির প্রসঙ্গে আরাঘচি বলেন, যুদ্ধের শুরুর দিকে ইরানকে যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও তেহরান তা প্রত্যাখ্যান করেছিল। তার ভাষায়, ‘আমরা যুদ্ধবিরতি চাই না; আমরা যুদ্ধের অবসান চাই।’

তিনি সতর্ক করে বলেন, এমন কোনো পরিস্থিতি ইরান চায় না যেখানে একটি সংঘাত যুদ্ধবিরতির মাধ্যমে থেমে গিয়ে কয়েক মাস পর আবার শুরু হয় এবং সেটিই ভবিষ্যতে একটি নিয়মিত ধরনে পরিণত হয়। সূত্র: আলজাজিরা

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম