মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত


DhakaReport24.com || 2026-08-13
তুরস্কে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইয়ালোভায় প্রশিক্ষণ ফ্লাইটের সময় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।  খবর রয়টার্সের।

তবে এই দুর্ঘটনায় পাইলট প্যারাসুটের সাহায্যে নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্মকর্তারা।

বুধবার (১২ আগস্ট) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইয়ালোভায় প্রশিক্ষণ উড্ডয়নের সময় তাদের বিমানবাহিনীর একটি এফ-১৬ বিমান বিধ্বস্ত হয়। পাইলট সফলভাবে ইজেক্ট করে বেরিয়ে এসেছেন এবং তিনি সুস্থ আছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে একটি বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

জানা যায়, ইয়ালোভা এয়ারফিল্ড কমান্ডে প্রশিক্ষণ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। সামরিক বিমানটি মূলত ইয়ালোভার চিফলিককয় জেলার তাসকোপ্রু শহরের ১৮তম মেইন জেট ঘাঁটির কাছাকাছি একটি স্থানে বিধ্বস্ত হয়।

প্রাথমিকভাবে জানা যায়, পাইলট প্যারাসুটের মাধ্যমে প্রাণে বেঁচে যাওয়ার পর পরই দ্রুত ঘটনাস্থলে মেডিকেল ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পাঠানো হয়। উদ্ধারের পর চিকিৎসার জন্য পাইলটকে ইয়ালোভা ট্রেনিং অ্যান্ড রিসার্চ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিধ্বস্ত হওয়া এই এফ-১৬ যুদ্ধবিমানটি তুরস্কের এসকিসেহির ১ম মেইন জেট ঘাঁটির ‘চেলান স্কোয়াড্রন’-এর অন্তর্ভুক্ত ছিল বলে জানা গেছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম