শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, অক্টোবর ৩, ২০২৬

১৮ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88
**সদ্যপ্রাপ্ত সংবাদ**

>> ‘আমি আওয়ামী লীগ না’ বলে হেলমেট ছুঁড়ে ফেললেন জামায়াত নেতা

>> শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে বিকল্প ছিল না: দীনেশ ত্রিবেদী

>> এবার ছাত্রদলের কমিটি থেকে সুমাইয়ার পদত্যাগ

>> ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

>> রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম

>> বঙ্গোপসাগরকে যৌথ সমৃদ্ধির কেন্দ্রে পরিণত করতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

>> আখতারুজ্জামান জামায়াতের আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক: আবু হানিফ

>> ছোট ভাইয়ের হাঁসুয়ার আঘাতে হাতে বড় ভাই নিহত

>> বিদেশি মিশন থেকে পালিয়েছেন এনএসআইর চার কর্মকর্তা

>> বিমানবন্দরে মেজর আখতারুজ্জামানের ঘটনাকে ‘মব’ বললেন বিমানমন্ত্রী

আপনি পড়ছেন : বিশ্ব

হামলার পর লোহিত সাগরে ডুবে গেলো ভারতীয় জাহাজ


DhakaReport24.com || 2026-08-05
হামলার পর লোহিত সাগরে ডুবে গেলো ভারতীয় জাহাজ

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার কবলে পড়েছে ভারতের পতাকাবাহী একটি জাহাজ। এরপর জাহাজটি উল্টে গিয়ে ডুবে যায়। গতকাল মঙ্গলবার (৪ আগস্ট) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

এদিন ইয়েমেনের হোদেইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থান করার সময় হামলার শিকার হয় ‘এমএসভি ফাইজে নুরি ওলিয়ে’ নামে জাহাজটি। হোদেইদা বন্দর ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে।

এ জাহাজে মোট ১৪ জন ক্রু ছিলেন। যারমধ্যে ১৩ জন ভারতীয় ও একজন ইয়েমেনি। তাদের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ন্যাশনাল রেজিজটেন্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে এই নাবিকদের উদ্ধার করে।

ভারত এ ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। তারা বলেছে কোনো ধরনের উস্কানি ছাড়া তাদের জাহাজে হামলা হয়েছে।

এদিকে লোহিত সাগরে কয়েকদিন আগে অবরোধ আরোপ করে হুতি বিদ্রোহীরা। তারা জানায় সৌদির পণ্যবাহী কোনো জাহাজ লোহিত সাগরের বাব এল মান্দেব প্রণালি দিয়ে পার হতে দেওয়া হবে না। সূত্র: এনডিটিভি

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম