মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা


DhakaReport24.com || 2019-10-29 13:28:30
মার্কিন সামরিক ঘাঁটিতে মর্টার হামলা

ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে মার্কিন সামরিক ঘাঁটিতে তিনটি মর্টার হামলা হয়েছে। ইরাকের একটি নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, তাইজি সামরিক ঘাঁটির ভেতরে দুটি গোলা বিস্ফোরিত হয় এবং একটি গোলা ঘাঁটির বাইরে পড়ে্ ঘাঁটির বাইরে পড়া গোলাটি বিস্ফোরিত হয় নি।

মর্টার হামলায় মার্কিন সেনাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সূত্র তা বিস্তারিত জানায় নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়দায়িত্ব স্বীকার করে নি।

ইরাকজুড়ে যখন সরকারবিরোধী বড় রকমের বিক্ষোভ হচ্ছে তখন মার্কিন ঘাঁটিতে মর্টার হামলার ঘটনা ঘটলো।