মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

৩ ভাদ্র ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : বিশ্ব

ইরাকে বিক্ষোভ চলাকালীন অস্ত্রভর্তি গাড়ি আটক


DhakaReport24.com || 2019-10-27 15:31:30
ইরাকে বিক্ষোভ চলাকালীন অস্ত্রভর্তি গাড়ি আটক

ইরাকের রাজধানী বাগদাদ থেকে অস্ত্রভর্তি একটি গাড়ি উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবরে বলা হয়েছে, বাগদাদের আশ-শা’ব এলাকার একটি চেকপয়েন্ট থেকে গাড়িটি আটক করা হয়। ইরাকে এমন সময় অস্ত্রভর্তি গাড়ি উদ্ধার করা হল যখন দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে।

জানা যায়, আটক হওয়া যাত্রী পরিবহনকারী ব্যক্তিগত গাড়িটিতে হাল্কা ও আধা-স্বয়ংক্রিত বেশ কিছু অস্ত্র ছিল। ওই গাড়ি চালককে আটক করা হয়েছে বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্র।

দেশটির নিরাপত্তা সূত্র জানায়, আটক অস্ত্রসস্ত্রের মধ্যে কোল্ট বন্দুক ও কালাশিঙ্কভ রাইফেল রয়েছে।

ইরাক জুড়ে সরকারবিরোধী বিক্ষোভে গত দুই দিনে ৬৩ জন নিহত হয়েছে। এ নিয়ে গত এক মাস ধরে চলা বিক্ষোভে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২০।

শুক্রবার রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনসহ বিভিন্ন শহরে পুলিশ ও ইরান-সমর্থিত মিলিশিয়া বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তুমুল সংঘর্ষ বাধে। এদিনেই ৪২ জন নিহতের ঘটনা ঘটে।

ইরাকের মানবাধিকার হাইকমিশন (আইএইচসিএইচআর) ও মেডিক্যাল সূত্রগুলো জানিয়েছে, এই বিক্ষোভে দেশব্যাপী ২ হাজারেরও বেশি লোক আহত হয়েছে।