রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : নাটোর

নারীসহ গ্রেপ্তার যুবদল নেতাকে বহিষ্কার


DhakaReport24.com || 2026-05-14
নারীসহ গ্রেপ্তার যুবদল নেতাকে বহিষ্কার

নাটোরের গুরুদাসপুরে নারীসহ যুবদল নেতা রেজাউল করিম রেজাকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার হামলাইকোল এলাকার আদম ব্যবসায়ী বুলবুলের বাড়িতে তার স্ত্রী রুমা আক্তার লাবনীসহ (৩৩) রেজাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে ১৫১ ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। অন্যদিকে, গ্রেপ্তার রেজাকে সংগঠন থেকে বহিষ্কার করেছে যুবদল।

রেজা উপজেলার উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি উজেলার নাজিরপুর ইউনিয়ন যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক।

স্থানীয় বাসিন্দারা জানান, রুমা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছেন। ঘটনার রাতে তাদের আটক করে পুলিশে খবর দিলে তারা মাদক সরিয়ে ফেলে। গ্রেপ্তারের ১৭ ঘণ্টা পর নানা নাটকীয়তা শেষে ১৫১ ধারায় মামলা হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় তাদের আদালতে পাঠানো হয়।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রুমা সিগারেটে গাঁজা ভরছেন। পাশেই বসে টাকা গুণছেন রেজা।

এদিকে বৃহস্পতিবার জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক জাহিদ হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, রেজাউল করিম রেজার নৈতিক স্খলন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি, আর্দশ ও সংহতি পরিপন্থী কাজ করার অপরাধে সদস্য পদসহ দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, আসামিদের কাছে মাদক না পাওয়ায় ১৫১ ধারায় পুলিশ মামলা রুজু করে। আদালতের মাধ্যমে তাদের নাটোর কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম