বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাজশাহীতে ১৬ জুয়ারি গ্রেফতার


রাজশাহী প্রতিনিধি
DhakaReport24.com || 2022-03-11 19:33:00
রাজশাহীতে ১৬ জুয়ারি গ্রেফতার

রাজশাহী নগরে জুয়া খেলার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাতে নগরীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডি কড়ইতলা এলাকায় এ অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন-আবু তালেব (৪০), মো. রবিউল (৫৫), মো. রফিকুল (৪২), রবিউল ইসলাম (৩৮), মো. রেজা (৫০), আব্দুল মজিদ (৩২), আনিসুর রহমান (৩২), মতিউর রহমান (৩৫), লালন (৪৫), মো. শামীম (৩৬), তুহিন আলী (৪১), আব্দুর রশিদ (৫০), দেলোয়ার হোসেন (৩৬), শহিদ ইসলাম (৩৩), মনির হোসেন মোহন (৩১), আব্দুল্লাহ আল মামুন (৩৩) ও রাজিব আহম্মেদ (৩৮)। মেহেরচণ্ডি ও আশপাশের এলাকায় তাদের বাড়ি।

মহানগর ডিবি পুলিশের উপকমিশনার (ডিসি) আরেফিন জুয়েল জানান, জুয়া খেলার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়া খেলার সাত সেট তাস ও নগদ ১৫ হাজার ৪৬০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

ঢাকারিপোর্ট২৪.কম/এসএম/আরএএম