বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬

৩০ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : রাজশাহী

রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত


DhakaReport24.com || 2022-03-09 05:33:45
রাবি শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাফফাত নাঈম নাফি নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার (৯ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা আমজাদের মোড়ের এক ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেকে) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী এ বিষয়টি নিশ্চিত করেন। আহত নাফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হককে একাধিকবার ফোন দিয়েও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম