রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ককটেল দুটি নিষ্ক্রিয় করা হয়।
সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টায় হলের দুই তলার বাথরুম সংস্কার কাজের সময় লাল টেপ মোড়ানো অবস্থায় ককটেল দেখতে পান নির্মাণ শ্রমিকরা। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে ককটেলগুলো উদ্ধার করা হয়।
প্রক্টর আসাবুল হক বলেন, হল প্রশাসনের খবর পেয়ে দুটি পরিত্যক্ত ককটেল উদ্ধার করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখেছে- তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পরে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক ও সহকারী প্রক্টর ড. আরিফুর রহমান এবং মতিহার থানার ওসি তুহিনের উপস্থিতিতে সেগুলো নিষ্ক্রিয় করা হয়। রাবির বধ্যভূমির দক্ষিণ পাশে সফেদা বাগানের পাশে সার্জেন্ট হাফিজর নেতৃত্ব র্যাব-৫ এর বোম ডিসপোজাল টিম ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম